রাজধানীর মিরপুরে ঝুট গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১-এ আজ শুক্রবার বেলা দুইটার দিকে গার্মেন্টেসের ঝুট গুদামে আগুন লাগে। এতে ওই গুদামের সব মালামাল পুড়ে যায়। একপর্যায়ে তা আশপাশে ছড়িয়ে পড়লে ওই এলাকার ১০টি ঘর ভস্মীভূত হয়। মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।