রাজধানীর মিরপুরে দালাল চক্রের ২৭ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর মিরপুর ১০ নম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় থেকে দালাল চক্রের ২৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।র্যাবের উপপরিচালক সারোয়ার আলম বলেন, তাঁরা দীর্ঘকাল ধরে গাড়িচালকদের ভুয়া লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।