রাজধানীর মিরপুরে মিনিবাসের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে একটি মিনিবাসের ধাক্কায় মোস্তফা কামাল (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তি পল্লবী থানার ৯২ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, পুলিশ বাসসহ চালককে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা কামাল মিরপুরে সেতারা একাডেমির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মিনিবাসটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।