রাজধানীর মিরপুরে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম পারভেজ ওরফে বেয়াই পারভেজ। র‌্যাব ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ জানিয়েছেন, পারভেজ কাফরুলের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী শাহীন শিকদারের সহযোগী। তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে। মিরপুর ১৩ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ্র্যাব অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে ্র্যাব জানিয়েছে। সন্ত্রাসীদের গুলির জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময়ে পারভেজ আহত হন। তাঁর সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যান। রাত পৌনে চারটার দিকে গুলিবিদ্ধ পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।