রাজধানীর মুগদাপাড়ায় এক নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদাপাড়া থেকে পুলিশ আজ শনিবার ভোরে একজন নারীর লাশ উদ্ধার করেছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আজ ভোর পাঁচটার দিকে মুগদাপাড়ার ৭/১১ নম্বর বাসার একটি কক্ষের তালা ভেঙে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। তখনও তাঁর মুখে ফেনা লাগা ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।ওসি আরও জানান, ১ অক্টোবর স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন টিনশেড বাসার একটি কক্ষ ভাড়া নেয় বলে ওই বাড়ির মালিক নেয়ামতউল্লাহ পুলিশকে জানিয়েছে। তবে তাঁরা বাড়ির মালিকের কাছে নাম-ঠিকানা দেননি। গতকাল বিকেল থেকে তাঁদের কক্ষটি তালা লাগানো ছিল। আজ ভোরের দিকে ওই কক্ষ থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই কক্ষের তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি তাঁকে হত্যা করে পালিয়ে গেছে।