রাজধানীর মোহাম্মদপুর থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রায়েরবাজার বেড়িবাঁধসংলগ্ন মোমেনের গ্যারেজের পেছনে অবস্থিত একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত তিনজন হচ্ছেন নূরজাহান (৫০), পারভীন (৩২) এবং মঞ্জু নামে ১৪ বছরের এক কিশোর। তাঁরা ছোট ছোট চালানের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফেনসিডিল পৌঁছে দিতেন বলে তিনি দাবি করেন। রাজধানীর মোহাম্মদপুর থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।