রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জাপান গার্ডেন সিটির ছয় নম্বর ভবনের ১০ তলায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ওই ভবনের সবাই নিরাপদে নিচে নেমে এসেছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের মিরপুর, মোহম্মদপুর, তেজগাও, লালবাগ ও হেডকোয়ার্টারের ১৭টি গাড়ী আগুন নেভানোর কাজ করছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে এখনো আগুন নেভানোর কাজ চলছে। আশেপাশে হাজার হাজার উত্সুক জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে র্যাব ও পুলিশের সদস্যরা।