রাজধানীর শান্তিনগরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরের মোমেনবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আজ মঙ্গলকাল সকালে শাহাবুদ্দীন ওরফে সাবু (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারণা, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর সারা শরীরে নানা ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী জানান, সাবুকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।সাবু মধ্যবাড্ডায় পোস্ট অফিসের গলিতে বাবা নূর মোহাম্মদের সঙ্গে থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।সাবুর দূরসম্পর্কের এক ভাবি প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল বিকেলে সাবু শান্তিনগরে তাঁদের বাসায় আসার উদ্দেশে বের হয়। আজ সকালে একটি লাশ উদ্ধার হয়েছে এমন খবরের পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করে।