রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত বা অঘোষিত ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কাল সোমবার ছুটি ঘোষণা করেছে। ঘোষণা না দিলেও কোনো কোনো প্রতিষ্ঠান অঘোষিতভাবে ক্লাস বন্ধ রাখবে। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে কিছুই বলেনি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলো অনলাইনকে জানান, সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে কোনো কোনো প্রতিষ্ঠান ছুটি দিয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও যানবাহনের কথা চিন্তা করে এক দিন ছুটি দেওয়া হয়েছে। এই ছুটি পরে পুষিয়ে নেওয়া হবে।