রাজধানীর শেওড়াপাড়ায় বাসে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে কয়েকজন যুবক অগ্নিসংযোগ করেছে। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগানোর পর ওই এলাকায় তীব্র যানজট হয়।ফায়ার সার্ভিস ও কাফরুল থানা পুলিশ জানায়, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর থেকে কয়েকজন যুবক ফার্মগেট যাওয়ার কথা বলে মিরপুর-গুলিস্তানগামী একটি বাসে উঠে। বাসটি শেওড়াপাড়ার ফরিদপুর ফার্নিচার দোকানটির সামনে এলে ওই যুবকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অন্য যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। আগুনে বাসের সব সিট পুড়ে গেছে।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।