রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত ডিসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। আজ মঙ্গলবার ডিসিসির জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে ডিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করা হবে। সবার সঙ্গে বৈঠকের পর ডিসিসি এ সিদ্ধান্ত নিয়েছে।রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে গতকাল সোমবার ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দেন হাইকোর্ট। এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।ডিসিসির হিসাব অনুযায়ী রাজধানীতে অনুমোদন ছাড়া দুই হাজারের মতো বিলবোর্ড রয়েছে।