রাজধানীর সব সড়ক ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোনো সড়ক, অলিগলি ও ফুটপাতে অবৈধ নির্মাণসামগ্রী আছে কি না, সেটি কাল রোববার পরিদর্শন করবে মহানগর পুলিশ। পরিদর্শনকালে কোনো ধরনের নির্মাণসামগ্রী কিংবা হকারদের রাস্তায় পেলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার মহানগর পুলিশ সদর দপ্তর থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসিকে) কাছে পাঠানো এক নির্দেশে এ কথা বলা হয়। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এই নির্দেশে আজকের মধ্যেই সব রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যেসব স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হকাররা মালামাল বিক্রি করে, সেসব স্থান থেকেও হকারদের পুরোপুরি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।