রাজধানীর সবুজবাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগের মানদা খালপাড় থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার সারা শরীরে ছুরির আঘাত রয়েছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেছেন, তাঁরা ধারণা করছেন, ভোরে ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে পরে লাশ ফেলে রাখা হয়েছে।ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, স্থানীয় লোকদের কাছে খবর পেয়ে পুলিশ খালপাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে সাদা ফুলশার্ট ও চেক প্যান্ট ছিল। যুবকের বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে।