রাজধানীর সূত্রাপুরে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূত্রাপুরের ফরাশগঞ্জসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আকাশ সরকার (১২)। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।আকাশ সূত্রাপুরে ৩ নম্বর মালেকাটোলা এলাকায় এক বাসায় থাকত। তার বাবার নাম দুলাল সরকার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে আকাশ বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে নদীর তীর থেকে পানিতে লাফ দেয়। এতে সে পানির নিচে তলিয়ে যায়।পরে বন্ধুরাসহ অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।