রাজধানীর সেগুনবাগিচায় নকল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় একটি কারখানায় অভিযান চালিয়ে নকল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওসমান কবির প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালান। কারখানাটি থেকে নকল রং, স্পিরিট, কর্ক, বোতলের লেবেল, ২০০টি ফেনসিডিল-ভর্তি বোতল ও ১২০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে।সেগুনবাগিচা হাইস্কুলের পেছনে ২৭/১১/২ তোপখানা রোডে এই অভিযান চালানো হয়।