রাজধানীর হাতিরঝিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উল্টো পাশে হাতিরঝিল এলাকা থেকে আজ শুক্রবার সকালে পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে রমনা রেলক্রসিং জামে মসজিদ-সংলগ্ন হাতিরঝিল থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে।