রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভারত-মায়ানমার সীমান্তে। এর কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ঢাকা আবহাওয়া অফিস সূত্র জানায়, কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের কারণে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আমাদের রাজশাহী, বগুড়া, রাঙামাটি, চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়, গলাচিপা (পটুয়াখালী), বালাগঞ্জ (সিলেট) অফিস ওই এলাকাগুলোয় ভূমিকম্প হওয়ার খবর জানিয়েছে। ভূমিকম্পের সময় এসব এলাকার অনেক মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তা ও ফাঁকা জায়গায় বের হয়ে আসে।