রাজধানীসহ দেশের বেশ কিছু স্থানে ঝোড়ো হাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরসহ রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে আজ শুক্রবার দমকা হাওয়া বয়ে যায়। তবে নীলফামারী ও এর পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা মহানগরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩০ মাইল।ঝড় ও দমকা হাওয়ার কারণে সন্ধ্যায় রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়।নীলফামারী থেকে সংবাদদাতা জানান, আজ নীলফামারী ও এর পার্শ্ববর্তী এলাকায় ঝড় ও বৃষ্টি হয়। কৃষকেরা জানান, বৃষ্টির ফলে বোরো আবাদে সুবিধা হয়েছে। —বাসস