রাজধানীসহ সারা দেশে ভূ-কম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শনিবার রাতে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রাত ১০টা ৪২ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, রাজধানী ঢাকা থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে মিয়ানমারে এই ভূমিকম্পের উত্পত্তি হয়েছে।