রাজনগরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরতে গিয়ে হামলা শিকার হয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীনসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এ হামলার ঘটনায় ১৪জনকে আটক করেছে।আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন এবং কনস্টেবল মোজাম্মেল। আহত তিনজনের মধ্যে ওসিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, একটি মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে গতকাল রাতে উপজেলা সদর ইউনিয়নের বাজুয়া গ্রামে যায় পুলিশ। সেখান থেকে প্রথমে দুইজনকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর অন্য আসামিদের ধরে গাড়িতে ওঠাতে গেলে তাদের লোকজন পুলিশের উপর হামলা করে। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।