রাজনীতি এখন ব্যবসায়ী ও অসত্ লোকদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেছেন, রাজনীতি এখন ব্যবসায়ী ও অসত্ লোকদের হাতে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে সত্, স্বাধীন ও নিষ্ঠাবান সাংবাদিকদের কলম ধরতে হবে। অসত্ রাজনীতিবিদদের মদদে দুই কলম লিখে ভালো রাজনীতিবিদদের চরিত্রকে নষ্ট করা যাবে না।আজ শুক্রবার ‘টেলিভিশন সাংবাদিকতা: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ক্ষোভ প্রকাশ করে আ ক ম বাহাউদ্দিন এসব কথা বলেন। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে এমপি নির্বাচিত হওয়ার সাড়ে তিন বছরেও জেলা আওয়ামী লীগের সদস্য হতে পারিনি। রাজনীতিতে এখন সত্ লোকের বড়ই অভাব। বিগত ৪০ বছর সততা আর নিষ্ঠার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। পাড়ায় পাড়ায়, কলেজে কলেজে আওয়ামী লীগের কর্মী ও নেতা তৈরি করেছি। জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখি ষড়যন্ত্রকারীরা জাল বিছিয়ে সত্ ও মেধাবী নেতৃত্ব ধ্বংস করতে চায়, তখন বঙ্গবন্ধুর আদর্শের কথা মনে পড়ে যায়। বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য নিজেকে তৈরি করেছেন। কিন্তু অপশক্তিরা তাঁকে কোনোভাবেই বাঁচতে দেয়নি। তাই বলি, সাংবাদিকতা পেশায় সততা থাকতে হবে। সততা না থাকলে দুর্নীতিমুক্ত সাংবাদিক হওয়া যায় না।’