রাজনীতি নিয়ে নারীর উচ্চাশা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি সম্পর্কে নারী ও পুরুষের চিন্তাভাবনা এক নয়। রাজনৈতিক কোনো বিষয়ে পুরুষেরা যেভাবে আগ্রহ দেখান, নারীদের বেলায় তেমনটা দেখা যায় না। রাজনীতিতে পুরুষেরা নারীদের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে চান। অন্যদিকে নারীরা এত প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করেন না। সাম্প্রতিক একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।বার্তা সংস্থা এএনআই জানায়, গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্সের সহযোগী অধ্যাপক জেনিফার ললেস এবং লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রিচার্ড ফক্স। গবেষকেরা প্রায় চার হাজার আইনজীবী, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মীর ওপর জরিপ করেন।গবেষকেরা বলেন, এভাবে রাজনীতি সম্পর্কে নারী-পুরুষভেদে ভিন্ন মনোভাবের পেছনে অনেক কারণ আছে। নারীরা নির্বাচনকে খুব প্রতিযোগিতামূলক মনে করেন। এ ছাড়া নির্বাচনকে তাঁরা নারীবান্ধব মনে করেন না। হিলারি ক্লিনটন ও সারাহ পেলিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী হতে ব্যর্থ হওয়ার পর নারীরা মনে করেন, রাজনীতি আসলে পুরুষদের পক্ষপাতী। এ ঘটনাটি নারীদের রাজনীতি বিমুখ করে তুলতে পারে।রাজনীতি থেকে নারীদের মুখ ফিরিয়ে নেওয়ার আরেকটি কারণ হলো নারীরা মনে করেন, প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতি করার মতো যোগ্যতা এখনো তাঁদের হয়নি। এ ছাড়া পুরুষের চেয়ে নারীপ্রার্থীরা কম প্রতিযোগিতাপূর্ণ ও কম আত্মবিশ্বাসী হন বলে তাঁরা গবেষণায় উল্লেখ করেন।গবেষণায় দেখা গেছে, নারীকে পুরুষ প্রার্থীরাও কম প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। গবেষণার ফলাফলে আরও দেখা যায়, রাজনীতি বা নির্বাচনে ব্যবহূত আধুনিক প্রচারাভিযান সম্পর্কে পুরুষদের চেয়ে নারীরা নেতিবাচক ধারণা পোষণ করেন। এটাও নারী-পুরুষভেদে রাজনীতি সম্পর্কে ভিন্ন মনোভাবের অন্যতম কারণ।গবেষণায় আরও দেখা গেছে, একজন পুরুষ রাজনীতিবিদ বিভিন্ন কাজে বিভিন্নজনের পরামর্শ সহজে গ্রহণ বা বিবেচনা করতে পারেন। অন্যদিকে নারী রাজনীতিবিদ সব সময় তা পারেন না। সর্বোপরি সন্তানদের দেখাশোনা ও গার্হস্থ্য কাজ-কর্ম এখনো নারীদেরই বেশি করতে হয়।