রাজনীতি যেন শিক্ষকতার ওপর স্থান না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: প্রাথমিক শিক্ষার বিস্তারে বাংলাদেশ সরকার দীর্ঘদিন কাজ করছে। অ্যাসপবের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান এখন কোথায়?মারিয়া খান: এককথায় বাংলাদেশ সরকার সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। দেশটি অনেকের জন্যই দৃষ্টান্ত। আর্থসামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, বিশেষ করে জেন্ডার-বৈষম্য দূর করা খুব সহজ ছিল না।প্রথম আলো: অ্যাসপবে তো গণশিক্ষা ও বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করে, সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা দেয়। এ ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি কেমন?মারিয়া খান: সত্যি বলতে কি, বাংলাদেশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতোই পিছিয়ে আছে। দক্ষিণ এশিয়ায় ১৪ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শিক্ষার হার খুবই কম। সারা বিশ্বে এই বয়সের নিরক্ষর নব্বই ভাগের বাস এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কিন্তু নীতিনির্ধারকদের কাছে বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। বিদেশি সাহায্যও পাওয়া যাচ্ছে না। প্রথম আলো: শিক্ষা বিস্তারে দাতা সংস্থাগুলো টাকা-পয়সা দিতে ঠিক কতটা আগ্রহী?মারিয়া খান: আগ্রহ কম এবং তা ক্রমশ কমছে। ২০০০ সালে যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) নির্ধারণ করা হয়েছিল, তখন অনেক সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। সম্প্রতি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় দাতা সংস্থাগুলো হাত গুটিয়ে নিয়েছে। অন্যদিকে, ভারত ও চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ায় এশিয়ার অন্য দেশকে দরিদ্র বলে মানতে রাজি হচ্ছে না দাতারা।প্রথম আলো: বাংলাদেশে মানসম্মত শিক্ষার প্রসারে সবচেয়ে বড় বাধা কী?মারিয়া খান: বৈষম্য। শহর-গ্রাম, ধনী-দরিদ্রের মধ্যে যে বৈষম্য, তা ব্যাপক। দরিদ্র পরিবারের সন্তানদের জন্যই মানসম্পন্ন শিক্ষার প্রয়োজন বেশি। ঘটছে উল্টোটা। ইংরেজি মাধ্যম স্কুলে ধনী পরিবারের সন্তানেরা লেখাপড়া করছে, তারা ভালো কাজের সুযোগ পাচ্ছে। সবচেয়ে উন্নতমানের শিক্ষাব্যবস্থা চালু থাকা প্রয়োজন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে।