রাজনীতিতে আসছেন অ্যাসাঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার আগামী সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন। উইকিলিকসের পক্ষ থেকে টুইটারে এ কথা জানানো হয়েছে। এবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে। উইকিলিকস জানায়, অস্ট্রেলিয়ার পরবর্তী সিনেট নির্বাচনে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরুদ্ধে তাঁর আসনে প্রার্থিতা জমা দেওয়ার পরিকল্পনা করছে তাঁরা। টুইটারে লেখা বার্তায় বলা হয়, ‘গৃহবন্দী থাকা অবস্থায় জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে অংশ নেওয়া সম্ভব বলে আমরা মনে করছি। জুলিয়ান প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।’ অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সুইডেনে সংঘটিত যৌন হয়রানির অভিযোগে তাঁকে গৃহবন্দী করা হয়েছে। সুইডেনের কাছে তাঁকে হস্তান্তর করা হবে কি না, তা নিয়ে আইনি লড়াই চলছে।