রাজনীতিতে ফেরার ঘোষণা সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বুধবার সকালে রাজধানীর ঝিগাতলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, ‘আমি আবার রাজনীতিতে ফিরে যাব। জনসেবায় ফিরে যাব।’ বহুল আলোচিত রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৩ এপ্রিল প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গত ৯ এপ্রিল রাতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা (বর্তমানে সাময়িক বরখাস্ত), তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে (বরখাস্ত) বহনকারী মাইক্রোবাসটি বিজিবি সদর দপ্তরে ঢুকে যায়। মাইক্রোবাসের চালক দাবি করেন, গাড়িতে বিপুল পরিমাণ টাকা রয়েছে।পরদিন ১০ এপ্রিল দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলন করে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ঘটনা তদন্তে দুটি কমিটি করার কথা জানান। ওই ঘটনার জের ধরে অর্থ কেলেঙ্কারির সব দায় কাঁধে নিয়ে গত ১৬ এপ্রিল পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।