রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা মির্জাকে সবাই অভিনয়শিল্পী হিসেবে জানেন। কিন্তু তিনি রাজনৈতিকভাবেও বেশ সচেতন। দলীয় কোনো রাজনীতি নয়, সময় পেলেই রাজনীতি-সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করেন। বন্যা মির্জা মনে করেন, কোনো কিছুই রাজনীতির বাইরে নয়। সাহিত্য-সংস্কৃতিসহ জীবনযাত্রার সবকিছুতেই রাজনীতির একটা প্রভাব রয়েছে। গতকাল শনিবার সকালে বন্যা মির্জার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন উত্তরায় মতিঝিল কমার্শিয়াল এরিয়া নাটকের শুটিং করছিলেন।ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে?না। সে রকম কোনো পরিকল্পনা নেই। সক্রিয়ভাবে রাজনীতি করতে হবে, এটা আমি কখনোই মনে করি না। তবে সবারই রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি। রাজনীতির ব্যাপারগুলো আমাকে খুব টানে। তাই অন্য কিছুর পাশাপাশি রাজনীতি নিয়েও পড়াশোনা করছি।আর কোন বিষয়ে আপনার আগ্রহ আছে?অবশ্যই সাহিত্য। প্রবন্ধ আর কবিতা পড়তে ভালো লাগে। সে ক্ষেত্রে বিখ্যাত কিংবা অখ্যাত সেটা কোনো প্রভাব ফেলে না। আমার কাছে লেখাটাই মূল বিবেচ্য। পাশাপাশি ছবি দেখার চেষ্টা করি। কোন ধরনের ছবি দেখেন?ক্ল্যাসিক কিংবা থ্রিলার ছবি বেশি পছন্দ করি। তবে হিন্দি ছবিটা দেখা হয় খুব কম। সর্বশেষ দেখেছি ডার্টি পিকচার। ছবিটা আমার মোটেও ভালো লাগেনি।আজ মাছরাঙা টিভিতে ‘সাত সওদাগর’ নাটকটি দেখানো হবে। আপনি এতে অভিনয় করেছেন।কিছুদিন আগে নাটকটির অভিনয় করেছিলাম। যতটুকু শুটিং করেছি, তাতে বোঝা যাচ্ছে না সামনে কী ঘটবে। আরও কয়েকটি পর্বের শুটিং করলে সেটা অবশ্য পরিষ্কার হবে।অনেক দিন আপনাকে মঞ্চের কোনো নাটকে দেখা যাচ্ছে না। মঞ্চের সঙ্গে আমি সব সময় আছি। তবে এটা ঠিক, দেশ নাটকের নতুন নাটকে অনেক দিন কাজ করতে পারছি না। সবকিছু গুছিয়ে নিয়ে এ বছরই মঞ্চে নতুন নাটকে কাজ করব।আপনার মুঠোফোনের ওয়েলকাম টিউনে বাপ্পা মজুমদারের গান শুনতে পেলাম। গানটা খুব পছন্দ?আমি ভীষণভাবে বাপ্পা মজুমদারের গানের ভক্ত। বাপ্পাদার সব গানই ভালো লাগে। তাঁর গান পরিবারের সবাই পছন্দ করে।