রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের জন্য এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনার স্বামী মরহুম এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান কর্নেল (অব) অলি আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব) আবদুল মান্নান ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ইউএনবি।