রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার দেশের রাজনীতিবিদদের সম্মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন।খালেদা জিয়া আজ সোমবার জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন। সংসদ ভবনের এলডি হলে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।খালেদা জিয়া ছাড়াও বিএনপির সিনিয়র নেতারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুবদলের সহসভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম অতিথিদের অভ্যর্থনা জানান। ইউএনবি।