রাজনীতিবিদের ওপর অস্ত্রসহ আক্রমণ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইথিনিক টার্কিস পার্টির শীর্ষ নেতা আহমেদ ডোগান একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ এক আততায়ী অস্ত্র হাতে তাঁকে আক্রমণ করে বসেন। তবে আততায়ী তাঁকে গুলি করেননি। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ভিডিওচিত্রে দেখা যায়, দর্শকদের সারি থেকে আচমকা ওই ব্যক্তি উঠে এসে ডোগানের দিকে অস্ত্র তাক করেন। তবে এ সময় গুলির কোনো ঘটনা ঘটেনি। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই আততায়ীর ধস্তাধস্তি হয়।