রাজনীতির নানা ক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তনের সুভাষণ শুনিয়ে ক্ষমতায় এলেও গত দুই বছরে মহাজোট সরকার রাজনীতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি বলেই মনে করছেন নাগরিকেরা। জনমত বলছে, দলীয়করণ বেড়েছে, হরতাল-নৈরাজ্যের রাজনীতি ফিরে আসার আশঙ্কা রাজনীতির দিগন্তে ঘনীভূত হয়ে উঠেছে। তবে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে জনমতের কম সমর্থন মিলেছে।রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে গত বছর ৫৯ শতাংশ উত্তরদাতা মত দিয়েছিলেন। এবার সে মত ৪৭ শতাংশে নেমে এসেছে। বাকি প্রায় সবাই বলেছেন, রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি।নৈরাজ্যের রাজনীতিহরতাল-ভাঙচুর-সন্ত্রাসের মতো পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ফিরে আসার ব্যাপারে জনগণের মধ্যে হতাশার মাত্রা বেড়েছে। আগের বছর ৫৯ শতাংশ উত্তরদাতা বলেছিলেন, তাঁরা মনে করেন রাজনীতিতে নৈরাজ্যের সংস্কৃতি আর ফিরে আসবে না। এবারের জরিপে এই হার ৫৩ শতাংশে নেমে এসেছে। এ ব্যাপারে নেতিবাচক মনোভাব আগের বছরের ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হয়েছে।ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতিধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ৪০ শতাংশ ‘হ্যাঁ’ বললেও ‘না’ বলেছেন ৫৯ শতাংশ উত্তরদাতা।