রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণ সম্ভব হতে পারে। মহাজোটের শরিক জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সাংবাদিকদের হাসানুল হক বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংলাপের কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতে রাজি। তবে কোনোভাবেই পুরোনো তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে আলোচনা করা যাবে না।’ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবি অযৌক্তিক ও অসাংবিধানিক। নির্বাচন সুষ্ঠু করতে তত্ত্বাবধায়কের বিকল্প হিসেবে অন্য কোনো সরকার কাঠামোর প্রস্তাব যদি বিএনপির কাছে থাকে, তবে সেটা দিতে পারে তারা। আর তা নিয়ে সংসদ বা সংসদের বাইরে আলোচনা করা যেতে পারে। সবকিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক যে অচলাবস্থা, তা থেকে বের হওয়ার একমাত্র উপায় হতে পারে সংলাপ। মতবিনিময় সভায় জাসদের অপর সাংসদ মইনুদ্দিন খান বাদলও উপস্থিত ছিলেন।