রাজনৈতিক অস্থিরতায় কমল উইন্ডশিল্ডের শুল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের দিনগুলোতে নির্বাচন নিয়ে দেশের রাজনীতি আরও উত্তপ্ত হবে। এ সময় বেড়ে যেতে পারে সংঘর্ষের ঘটনাও। এমন সংঘর্ষে আর কিছু না হোক, আরও কিছু গাড়ির কাচ ভাঙা হবেই।রাজনৈতিক অস্থিরতার এ দিকটি মাথায় রেখেই আগামী অর্থবছরে গাড়ির উইন্ডশিল্ড আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।গতকাল বৃহস্পতিবার ঘোষিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, উইন্ডশিল্ড গ্লাস গাড়ির একটি অত্যাবশ্যকীয় অংশ। রাজনৈতিক অস্থিরতার কারণে অসংখ্য উইন্ডশিল্ড গ্লাস নষ্ট হয়েছে।সে কারণেই উইন্ডশিল্ড কাচ আমদানিতে শুল্কের পরিমাণ ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।