রাজনৈতিক কারণে নয়, পুঞ্জীভূত ক্ষোভ থেকে বিডিআর বিদ্রোহ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের সঙ্গে রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বিডিআর জওয়ানদের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি-দাওয়া থেকেই এ বিদ্রোহের ঘটনা ঘটেছিল। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আজ বুধবার বিকেলে রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডিআর বিদ্রোহের হত্যা মামলা তদন্তকারী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ মামলার অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা জমা দেওয়া হবে। তদন্তে দেখা গেছে, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ৯০০ জওয়ান। তাঁদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে। পলাতক জওয়ানদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, তদন্তকালে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জওয়ানেরা তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে যোগাযোগ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।