রাজনৈতিক জীবন নিয়ে কবরীর চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি ও রাজনীতিবিদদের জীবন এবং তাঁদের নানা দিক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন কবরী। তিনি জানালেন, এ বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করবেন। এখন ছবির পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। কবরী বলেন, ‘ছবির নাম চূড়ান্ত করতে পারিনি। গল্প তৈরি হওয়ার পর নাম ঠিক করব। জাতীয় সংসদের সাংসদ নির্বাচিত হওয়ার পর এলাকায় কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা এই চলচ্চিত্রে তুলে ধরব। এলাকার মানুষের চাওয়া-পাওয়া এবং একজন জনপ্রতিনিধির কর্মকাণ্ড, কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, তাও থাকবে এখানে।’তিনি আরও জানান, ছবিতে অভিনয় করবেন ছোট ও বড় পর্দার শিল্পীরা। পরিচালনা করার পাশাপাশি ছবিতে তিনি নিজে অভিনয়ও করবেন। ‘আয়না’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে অভিনেত্রী কবরী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।