রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতেই হবে: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আজ বুধবার সংসদ ভবনে স্থানীয় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।কবে নাগাদ সংলাপ শুরু হতে পারে জানতে চাইলে সাংবাদিকদের সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,প্রক্রিয়া শুরু হলে আপনারা জানতে পারবেন।' খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সঙ্গে তত্ত্বাবধায়ক ইসু্য নয়, বরং আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংলাপ হতে পারে। তবে তা হতে হবে সংসদে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপ করার তাগিদ দিয়েছেন।এর আগে আজ বুধবার সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকের মুলতবি সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ মো. রহমত আলী। কমিটির সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চেৌধুরী, মো. আবুল খায়ের ভঁূইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চেৌধুরী, মো. আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ সভায় অংশ নেন।সভায় এলজিইিডির চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর ভেৌত ও আর্থিক অগ্রগতির ওপর প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বর্তমান অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করার সুপারিশ করা হয়।সভায় দেশের বর্তমান অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণার আলোকে আগামী অর্থবছরের জন্য পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সঙ্গে ২৩ মে একটি যেৌথ বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহিরকানি্ত মজুমদারসহ সংশি্ল¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।