রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করেছে অনুসন্ধান কমিটি। তবে কেবল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া দলগুলোই নাম দিতে পারবে।কমিশনার মনোনয়নের জন্য অনধিক পাঁচটি নাম পাঠাতে পারবে। ২৯ জানুয়ারি বিকেল তিনটার মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ এসব নামের তালিকা পাঠাতে হবে।আজ বুধবার সুপ্রিম কোর্ট ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তথ্য অধিদপ্তরের এক সংবাদবিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে কমিটির এক সভায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. নুরুজ্জামান এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি সরকারের অবসরপ্রাপ্ত সব মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্যসচিবের নামের তালিকা কমিটির কাছে পেশ করার জন্য মন্ত্রিপরিষদসচিবকে অনুরোধ করে। একইভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে অবসরপ্রাপ্ত জেলা জজের নামের তালিকা কমিটির কাছে পেশ করার জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া অনুসন্ধান কমিটির সদস্যরা নিজ বিবেচনায় যোগ্য ব্যক্তির নামও সংগ্রহ করবেন মর্মে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের উদ্দেশ্যপূরণকল্পে রাষ্ট্রপতি এ অনুসন্ধান কমিটি গঠন করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। আর গতকাল মঙ্গলবার এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হয়।