রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাজনৈতিক নেতাদের সম্মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। ইফতারের আগে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ ও মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম আজহারুল ইসলাম, ইসলামী খেলাফত আন্দোলনের আমির মওলানা এম ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ আন্দালিব রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি শেখ শওকত হোসেইন, কল্যাণ পার্টির প্রধান মেজর জেনারেল (অব) এম ইব্রাহিম ও আ স ম আবদুর রব।বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির অন্য নেতারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।আগামীকাল বুধবার হোটেল র‌্যাডিসনে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।—ইউএনবি