রাজনৈতিক নেতারা ঈদ উদযাপন করলেন যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উদযাপন করছেন ঢাকাতেই। দুই নেত্রীর সন্তানেরা রয়েছেন দেশের বাইরে। তাই তাদের দিনটি কাটবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেই।এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সপরিবারে লন্ডনে রয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ রয়েছেন নেদারল্যান্ডে। দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, ইউসুফ হোসেন হুমায়ূন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঈদ করলেন ঢাকায়। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ভোলায়, ওবায়দুল কাদের নোয়াখালীতে আর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রয়েছেন শেরপুরে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন লন্ডনে। সেখানে রয়েছে তার স্ত্রী-কন্যাও। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ থাকায় দিনটি ঢাকাতেই কাটাচ্ছেন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এমকে আনোয়ার, সাদেক হোসেন খোকা এবার ঈদে ঢাকায় আছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান ঈদ করছেন চট্টগ্রামে। খন্দকার মোশাররফ হোসেন ঈদে রয়েছেন নিজ এলাকা দাউদকান্দিতে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর গেছেন অস্ট্রেলিয়ায় আর মওদুদ আহমেদ আছেন জার্মানিতে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ঈদ করছেন ঢাকায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম, কমিউনিস্ট পার্টির্র সভাপতি মঞ্জুরুল ইসলাম খান ঈদ করছেন ঢাকায়। এছাড়া বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ঢাকা ও মুন্সিগঞ্জে দিনটি কাটাবেন বলে জানান। কারাগারে এবার ঈদ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা সহ আরো বেশ কিছু নেতা।