রাজনৈতিক প্রতিহিংসায় কোকোর প্যারোল বাতিল হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, ‘প্যারোলে কীভাবে শর্ত ভঙ্গ হয়েছে, সে ব্যাপারে সরকার স্পষ্ট করে কিছু বলেনি। কোকো এখনো হাঁটাচলা করতে পারে না এবং সে তীব্র শ্বাস কষ্টে ভুগছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্যারোলে মুক্তি নিয়ে চিকিত্সার জন্য বিদেশ গিয়েছিলেন। এখন তাঁর সরকারই এভাবে হঠাত্ করে কোকোর প্যারোলে মুক্তি বাতিল করে দিল কেন?’এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘প্যারোলে মুক্তির শর্ত ছিল প্রতি তিন দিন পরপর তার স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্ট বাংলাদেশ মিশনে জমা দিতে হবে। কিন্তু কোকো ২০০৯ সালের একটা মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে।’ আজ শুক্রবার ঢাকা সাংবাদিক সমিতির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সরকারি নির্দেশের কথা উল্লেখ করে সাহারা খাতুন বলেন, দুই সপ্তাহের মধ্যে কোকোকে দেশে ফিরে আসতে হবে এবং আদালতে আত্মসমর্পণ করতে হবে। ইউএনবি