রাজনৈতিক বিশ্লেষক ভবানী সেনগুপ্ত আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ভবানী সেনগুপ্ত আজ মঙ্গলবার নয়াদিল্লিতে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৯।ভবানী সেনগুপ্ত ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।অধ্যাপক ভবানী সেনগুপ্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক রাজনৈতিক বিশে¬ষজ্ঞ হিসেবে সুপরিচিত।বাংলা ভাষায় লেখা কিছু উপন্যাসের জন্য বাংলাদেশেও তাঁর সুখ্যাতি আছে। ‘চাণক্য সেন’ ছদ্মনামে ভবানী সেন এসব উপন্যাস লেখেন। তাঁর উল্লে¬খযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘রাজপথ জনপথ’, ‘সে নহি নহি’।তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক, স্পর্শকাতর ও সত্ লেখকের একটি যুগের অবসান ঘটল।