রাজনৈতিক সংকট নিয়ে এমকিউএম নেতার সঙ্গে জারদারির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজনীতির এক সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) এক প্রবীণ নেতা ও সিন্ধু প্রদেশের গভর্নর ইসরাতুল ইবাদের সঙ্গে একটি বিপত্কালীন বৈঠক করেছেন।কেন্দ্রীয় সরকার থেকে গত সোমবার এমকিউএমের দুই মন্ত্রী পদত্যাগ করায় এই সংকট সৃষ্টি হয়েছে।এমকিউএম যদি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় সরকার থেকে তাদের পুরোপুরি সমর্থন প্রত্যাহার করে, তাহলে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে।এমকিউএমের মন্ত্রীদ্বয় দুর্নীতি ও দ্রব্যমূল্য বাড়ার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে এমকিউএম সরকারে না থেকেও পিপিপির নেতৃত্বের সরকারকে সমর্থন দেবে বলে মনে করা হচ্ছে। —বিবিসি।