রাজনৈতিক সংঘাত বাংলাদেশের জন্য বড় হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার চেয়ে বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে।ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল রোববার ডিকাব টক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন কর্মকাণ্ড, ৎপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৎব) নানা প্রসঙ্গে মত দেন।ইভান্স বলেন, ‘এটি বলতে দ্বিধা নেই যে রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীলতা এ মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাব ও সংঘাতের ঝুঁকি এখনো যথেষ্ট মাত্রায় রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে অতীতের সংঘাতময় রাজনীতি ও রাজনৈতিক বিভাজনের দিকে ফিরে যাওয়া সমীচীন হবে না।’ আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তিন বছর ধরেই আমি এখানকার সরকার, বিরোধী দলসহ রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে নিজেদের বিভেদ দূর করে ইতিবাচক রাজনীতিতে যুক্ত হতে উৎসাহ দিয়ে এসেছি।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কেন্দ্র করে বিতর্কের কারণে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে কি না জানতে চাইলে হাইকমিশনার বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, ২০০৮ সালের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে, তা রাজনৈতিক দল ও জনগণ সময়ের প্রেক্ষাপটে নির্ধারণ করবে।বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইভান্স দাবি করেন, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনে ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, ‘বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়নে সরকারের সামর্থ্য বাড়ানোর কাজে সহায়তা করা আমাদের কাজ।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন, তা সমর্থন করেন কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সাবেক সেনা কর্মকর্তা থেকে কূটনীতিক হওয়া ইভান্স। তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) সফরটি বেশ ভালো হয়েছে। তিনি দেখেছেন, বিরোধী দলকে নিয়ে কীভাবে কাজ করে ব্রিটিশ পার্লামেন্ট। আমরা আশা করব, দেশে ফিরে খালেদা জিয়া সংসদে ফিরে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকারের নীতি ও সিদ্ধান্ত পর্যবেক্ষণের পাশাপাশি এসব বিষয়ে গঠনমূলক সমালোচনা করবেন।’ৎবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার আবারও এ বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে কি না, এর জবাবে ব্রিটিশ হাইকমিশনার স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, ‘দায়িত্ব পালনের সময় মানবাধিকার সমুন্নত রাখতে আমরা ওই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। ওই প্রশিক্ষণের ফল পর্যালোচনার জন্য একটি সমীক্ষা চালানো হয়েছে। এটা ঠিক, ৎবের মধ্যে কিছু সমস্যা আছে। তার মানে এই নয়, তাদের নিয়ে কোনো কাজ করব না। প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’স্টিফেন ইভান্স বলেন, দুর্নীতি এখনো বাংলাদেশের একটি প্রধান সমস্যা, যা দূর করা জরুরি। তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক নয়।ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবদুল মজিদ।