রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ভোটার তালিকা করা কঠিন: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ভোটার তালিকা করা কঠিন। তাই অতীতে রাজনৈতিক সরকারের অধীনে কখনো সুষ্ঠু ভোটার তালিকা তৈরি হয়নি। ২০০৭-০৮ সালে একটি বিশেষ সময় থাকার কারণে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা সম্ভব হয়েছে।আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এসব কথা বলেন। কর্মশালায় অপর দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।সিইসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভোটার তালিকা তৈরিতে পুরো রাষ্ট্রই সহযোগিতা করেছে। কিন্তু রাজনৈতিক সরকারের