রাজনৈতিক হত্যার বিচারে হস্তক্ষেপ না করায় সরকারকে ইইউয়ের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার নীতিতে শ্রদ্ধা দেখানোয় সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্তকেও ইইউ জোরালোভাবে সমর্থন করেছে। ইইউয়ের আন্তর্জাতিকবিষয়ক ও নিরাপত্তা নীতিবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টন আজ শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া সম্প্রতি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসায় ইইউয়ের ব্রাসেলস সদর দপ্তর থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।ক্যাথরিন অ্যাস্টন মানবাধিকার সুরক্ষার বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতি মেনে নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্তকেও ইইউ জোরালোভাবে সমর্থন করে।বিবৃতিতে বলা হয়, ‘ইইউ মনে করে, গুরুত্বপূর্ণ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়ার অনুসরণ দেশের আর্ন্তজাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে ও পরে এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছে ইইউ।এখানে উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া যথেষ্ট মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইইউ। এ ধরনের কয়েকটি হত্যাকাণ্ড হচ্ছে ১৯৭৫ সালের শেখ মুজিবর রহমান; তাঁর পরিবারের সদস্য ও অন্যদের হত্যাকাণ্ড, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও স্বাধীনতা সংগ্রামের সময় সংগঠিত যুদ্ধাপরাধের বিচার।