রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ২৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ২৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ বুধবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।বৈঠকে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি এবং দণ্ডবিধির আওতায় দায়ের করা ৫৬২টিসহ মোট ৫৬৮টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে দুদকের চারটি এবং দণ্ডবিধির আওতায় দায়ের করা ২৭০টি অর্থাত্ মোট ২৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটি।মামলাগুলোর মধ্যে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলাও আছে। তবে দণ্ড পাওয়া হওয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি কমিটি।