রাজপথ দাবি আদায়ের জায়গা নয়: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান মেনে যথা সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিরোধী দল অনেক ষড়যন্ত্র করছে। কোনো লাভ হবে না। যথা সময় আবার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। আইডিইবি ‘বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা: কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তির জন্য করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। খবর বাসস।আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আমি রেলসেবার মান বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নিয়েছি। এ কারণেই রেল এখন সময় মতো চলছে।’ রেলসুবিধা আরও বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা রাষ্ট্রের আইন কানুন মানবেন না, সংসদের আইন কানুন মানবেন না, গায়ের জোরে কথা বলবেন। সংসদ সম্পর্কে কোনো কথা বলতে হলে তা তো সংসদেই বলতে হবে। কিন্তু আপনারা সংসদে না গিয়ে সেই দাবি রাজপথে করেন। রাজপথ তো দাবি আদায়ের জায়গা নয়। তাই বলি, আগামী অধিবেশনে এসে আপনাদের বক্তব্য তুলে ধরুন।’