রাজপথের পাশাপাশি সংসদেও আসুন: সুরঞ্জিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত রাজপথে আন্দোলনের পাশাপাশি সংসদেও এসে বক্তব্য তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।সুরঞ্জিত বলেন, যারা আপনাদের সংসদে আসতে দিচ্ছে না, তারা যতটা না সরকারের ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে গণতন্ত্রের। তার চেয়েও বেশি ক্ষতি করছে বিএনপির।আজ সোমবার রাজধানীর ফটোজার্নালিস্ট মিলনায়তনে ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমঝোতার বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জনতার প্রত্যাশা’ নামে একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। সুরঞ্জিত বিএনপিকে উদ্দেশ বলেন, নিজেদের দল ও জোটের ক্ষতি না করে সংসদে এসে কথা বলুন। আলোচনার মাধ্যমে সমঝোতার কোনো বিকল্প নেই। রোডমার্চ ও সমাবেশ গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ এটি শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ নিরাপত্তা থাকবে।