রাজবন্দিদের মুক্তি দাবি করেছে ইরিত্রিয়ার ভিন্নমতাবলম্বী সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরিত্রিয়ার ভিন্নমতাবলম্বী একদল সেনা রাজবন্দিদের মুক্তির দাবিতে দেশটির তথ্য মন্ত্রণালয় ঘেরাও করেছে। একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সেনারা আজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের পরিচালককে মুক্তির দাবি প্রচারে বাধ্য করেছে।গতবছর জাতিসংঘ জানিয়েছিল, দেশটির গোপন কারাগারগুলোতে প্রায় পাঁচ হাজার থেকে ১০ হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে বন্দি করে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, সরকার বন্দিদের ওপরে নির্যাতন চালাচ্ছে এবং হত্যা করছে।রয়টার্স জানায়, সেনারা টেলিভিশন পরিচালককে এ ঘোষণা দিতে বাধ্য করে যে, ইরিত্রিয়ার সরকারের উচিত সব রাজবন্দিকে মুক্তি দেওয়া।