রাজবাড়ীতে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস মালিক গ্রুপ ও শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজবাড়ীতে আজ রোববার বাসশ্রমিকদের সঙ্গে বহিরাগত লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের চালক আহত হন। এর জের ধরে বেলা ১১টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা-গড়াই পরবিহনের একটি বাস রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে পৌঁছালে বাস মালিক গ্রুপের কয়েকজন বহিরাগত লোক এসে বাসটির চালক আফসার মোল্লার ওপর হামলা চালায়। এ সময় বাসস্ট্যান্ডে বসে থাকা বাসের আরেক চালক আবদুল খালেক শেখ ওই চালকের সহযোগিতায় এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন। এ সময় উত্তেজিত বাসশ্রমিকেরা সেখানে একটি অটোবাইক ভাঙচুর করেন এবং রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-বালিয়াকান্দি সড়ক অবরোধ করে রাখেন।খবর পেয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আ. কুদ্দুস খান সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাস চলাচল স্বাভাবিক করেন। তবে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর বাস মালিক গ্রুপ আবারও বাস চলাচল বন্ধ করে দেয়। এতে আবারও ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।এ ব্যাপারে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, পদ্মা-গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে অটোবাইকের ধাক্কা লেগে অটোবাইকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরই জের ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রাখা হেয়েছে।