রাজবাড়ীতে মদ পানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে মদ পানে দুজনের মৃত্যু হয়েছে।রাজবাড়ী সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের সূর্য্যনগর রেলস্টেশন এলাকায় কয়েকজন বন্ধু মদ পান করেন। এতে দয়াল নগরের শিবু মোল্যা (২০) ও ছিদ্দিক মজি (২১) অসুস্থ হয়ে পড়েন। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। রাজবাড়ী থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছিদ্দিক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিবু গতকাল রাত সাড়ে তিনটার দিকে মারা যান। তাঁদের অসুস্থ চার বন্ধু নয়ন মোল্যা, জাহিদুল শেখ, রবিন ও সেতু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষাক্ত মদজাতীয় পানীয় পান করে মারা গেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।